দেশের বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতি নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রায় কোটি মানুষ সরাসরি করদাতা হিসেবে নিবন্ধিত হলেও বাস্তবে প্রতিটি নাগরিকই বিভিন্নভাবে রাজস্ব প্রদান করেন।
আরও পড়ুন, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, পদ হারালেন যুবদল নেতা
তিনি আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের বাজেট বাস্তবায়নে অপচয়, অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ থাকা উচিত নয়।চরমোনাই পীর অভিযোগ করেন, বাজেট পাস হওয়ার পর তার বাস্তবায়নে সরকারের নজরদারির ঘাটতির কারণে বড় অঙ্কের অর্থ অপচয় ও দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে।তিনি এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কঠোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নৈতিক ও কাঠামোগত সংস্কার জরুরি।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন