দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, পদ হারালেন যুবদল নেতা

রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য এবং রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনের নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে দিদারুল ইসলাম বাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন, সীমান্তে সজাগ বিজিবি, ভারতের পুশইন নিয়ে দিল্লিকে একের পর এক চিঠি

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।দলীয় সূত্র বলছে, সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতৃত্ব সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইউনিটে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যুবদলের নেতারা বলছেন, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও  পড়ুন, ভুয়া কমিটি ও ভুয়া পেজ নিয়ে বিএনপির সতর্কবার্তা

বিষয় : যুবদল নেতা অভিযোগে শৃঙ্খলাবিরোধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১০ জুন ২০২৬

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, পদ হারালেন যুবদল নেতা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য এবং রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনের নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে দিদারুল ইসলাম বাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন, সীমান্তে সজাগ বিজিবি, ভারতের পুশইন নিয়ে দিল্লিকে একের পর এক চিঠি

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।দলীয় সূত্র বলছে, সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতৃত্ব সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইউনিটে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যুবদলের নেতারা বলছেন, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও  পড়ুন, ভুয়া কমিটি ও ভুয়া পেজ নিয়ে বিএনপির সতর্কবার্তা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত