দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

ভুয়া কমিটি ও ভুয়া পেজ নিয়ে বিএনপির সতর্কবার্তা

দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে সতর্কবার্তা দিয়েছে দলটির মিডিয়া সেল।সোমবার এক বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল জানান, সম্প্রতি কয়েকটি জেলায় মিডিয়া সেলের নামে অনুমোদনহীন কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য তাদের নজরে এসেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটি ছাড়া বিএনপি মিডিয়া সেলের কোনো জেলা বা মহানগর পর্যায়ের কমিটি গঠন করা হয়নি।

আরও  পড়ুন, সংসদে হাসনাতের প্রশ্ন: ‘গুম-খুনের বৈধতা দেওয়া সাংবাদিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা

 তাই যারা নিজেদের অনুমোদিত কমিটির সদস্য হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পর্ক নেই।এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি থেকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।দলটির পক্ষ থেকে বলা হয়েছে, অননুমোদিত কমিটি গঠন বা প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।বিএনপি নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া তালিকা সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে দলটি।

আরও  পড়ুন, রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ, মামলা; গ্রেফতার ২

বিষয় : বিএনপি সতর্কবার্তা মিডিয়া সেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ভুয়া কমিটি ও ভুয়া পেজ নিয়ে বিএনপির সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে সতর্কবার্তা দিয়েছে দলটির মিডিয়া সেল।সোমবার এক বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল জানান, সম্প্রতি কয়েকটি জেলায় মিডিয়া সেলের নামে অনুমোদনহীন কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য তাদের নজরে এসেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটি ছাড়া বিএনপি মিডিয়া সেলের কোনো জেলা বা মহানগর পর্যায়ের কমিটি গঠন করা হয়নি।

আরও  পড়ুন, সংসদে হাসনাতের প্রশ্ন: ‘গুম-খুনের বৈধতা দেওয়া সাংবাদিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা

 তাই যারা নিজেদের অনুমোদিত কমিটির সদস্য হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পর্ক নেই।এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি থেকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।দলটির পক্ষ থেকে বলা হয়েছে, অননুমোদিত কমিটি গঠন বা প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।বিএনপি নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া তালিকা সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে দলটি।

আরও  পড়ুন, রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ, মামলা; গ্রেফতার ২

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত