নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ফল উৎসবকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,
আরও পড়ুন, ছাত্রলীগের সভা-মিছিলের অভিযোগ, সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা
শনিবার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির ফল উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনের আগেই হামলাকারীরা মঞ্চ, প্যান্ডেল, চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং সাউন্ড সিস্টেম ও মৌসুমি ফল লুট করে নিয়ে যায়।হামলায় এনসিপি ও জাতীয় যুবশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিলয় ও রাজু মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন , বাজেট অধিবেশনে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে: জামায়াত আমির
বিষয় : মামলা ফল উৎসব হামলা, ভাঙচুর মামলা

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন