জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ-সদস্যদের প্রতিটি বক্তব্য ও সিদ্ধান্ত হতে হবে গণমুখী এবং জনকল্যাণভিত্তিক।শনিবার ঢাকায় আয়োজিত দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সংসদ-সদস্যদের বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।দলের কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘বাজেট,
আরও পড়ুন, চাঁদপুরে এনসিপিতে যোগ দিলেন ৪ বীর মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক নেতাকর্মী
অর্থনীতি ও জননীতি: সংসদ-সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর ৭৭ জন সংসদ-সদস্য অংশ নেন।অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদও বক্তব্য দেন। তারা সংসদীয় রীতিনীতি, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং জনকল্যাণমূলক নীতিনির্ধারণে আরও দক্ষ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতিনির্ধারকরা বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে সংসদ-সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন , ‘আওয়ামী লীগের ফাঁদে আবারও পা দিয়েছে বিএনপি’ : নাসীরুদ্দীন
বিষয় : বিরোধীদলীয় জনস্বার্থ উন্নয়নমূলক

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন