চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠান বড় ধরনের রাজনৈতিক সমাবেশে পরিণত হয়েছে। অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।শুক্রবার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলটির দাবি, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণ নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহের প্রতিফলন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা আহ্বায়ক মাহবুব আলম,
আরও পড়ুন, ‘আওয়ামী লীগের ফাঁদে আবারও পা দিয়েছে বিএনপি’ : নাসীরুদ্দীন
সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।এছাড়া ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম থেকে দুই শতাধিক ব্যক্তি এনসিপিতে যোগদান করেন। নতুন যোগদানকারীদের মধ্যে চারজন বীর মুক্তিযোদ্ধার উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ তাৎপর্য দেয়।যোগদানকারী বীর মুক্তিযোদ্ধারা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিষয় : মুক্তিযোদ্ধারা এনসিপিতে যোগ লব উত্তর

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন