চট্টগ্রামের ফটিকছড়িতে ছাত্রলীগের নেতা-কর্মীদের কথিত সভা ও মশাল মিছিলের ঘটনায় সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্যসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।শুক্রবার রাতে ফটিকছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।পুলিশ জানায়, উপজেলার রোসাঙ্গিরি এলাকায় মশাল হাতে একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
আরও পড়ুন, বাজেট অধিবেশনে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে: জামায়াত আমির
মামলার আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার এবং উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম।এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কিছু রাজনৈতিক নেতার নির্দেশনায় সেখানে জড়ো হওয়ার তথ্য দিয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি বাঁশের তৈরি মশালও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম বলেছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।তবে মামলায় অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন