দৈনিক সংবাদ দিগন্ত

‘আগে বক্তব্য শুনুন, তারপর সমালোচনা করুন’: ফজলুর রহমান

ফজলুর রহমান
ফজলুর রহমান
ছবি: ফজলুর রহমান

সামাজিক মাধ্যমে নিজের বক্তব্যের অংশবিশেষ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন, তিনি কখনো বাজে কথা বলেন না, বরং ইতিহাসের সঠিক কথাই বলেন। রোববার (২২ নভেম্বর) যুগান্তরের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, ‘আমরা একসময় ভারতীয় ছিলাম’ এমন বক্তব্যের একটি অংশ কেটে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। তার দাবি, সম্পূর্ণ বক্তব্য না শুনে একটি অংশ তুলে ধরে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের প্রচারে বিএনপি বা তার নেতৃত্ব বিভ্রান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি। 

আরও পড়ুন,সাকা চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে স্মরণে ট্রাইব্যুনালের পুরোনো মন্তব্য

তিনি বলেন, যারা তার বক্তব্যের অংশবিশেষ ছড়িয়ে দিচ্ছে, তারা মূলত স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট। গত দুই থেকে আড়াই বছর ধরে তিনি এসব শক্তির বিরুদ্ধে লড়াই করছেন বলেও দাবি করেন। সামাজিক মাধ্যমে প্রচারিত বক্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফজলুর রহমান বলেন, ‘এরা হলো বেজন্মা, রাজনৈতিক বেজন্মা। যারা আমার কথা না শুনে একটা কাটপিস করে।’তিনি আরও বলেন, তার বক্তব্যের কোন জায়গায় ভুল রয়েছে, তা আগে সম্পূর্ণ শুনে তারপর সমালোচনা করা উচিত। একটি ফেসবুক পোস্ট বা বক্তব্যের খণ্ডিত অংশ দেখে বিএনপি বিভ্রান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশবাসীর উদ্দেশে ফজলুর রহমান বলেন, যারা তাকে ভালোভাবে চেনেন, তারা এসব ভুয়া বক্তব্য বিশ্বাস করবেন না। তার ভাষায়, ‘আমি কোনো সময় বাজে কথা বলি না। ইতিহাসের সঠিক কথাটি বলি। এটাই প্রমাণিত বাংলাদেশ এবং প্রতিষ্ঠিত।

বিষয় : সমালোচনা বক্তব্য তারপর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘আগে বক্তব্য শুনুন, তারপর সমালোচনা করুন’: ফজলুর রহমান

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x