দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

সংসদে হাসনাতের প্রশ্ন: ‘গুম-খুনের বৈধতা দেওয়া সাংবাদিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

সংসদে আওয়ামী লীগ আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, কিছু সাংবাদিক ও গণমাধ্যম গণহত্যা, গুম, খুন, ভোট চুরি এবং ব্যাংক লুটপাটের বৈধতা দিতে ভূমিকা রেখেছে।রোববার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নে তিনি জানতে চান, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী কিংবা সরকারি কর্মকর্তা—কেউই আইনের ঊর্ধ্বে নন। কেউ আইনের পরিপন্থী কাজ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ, মামলা; গ্রেফতার ২

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, অতীতে বিতর্কিত ভূমিকা পালন করা কিছু সাংবাদিককে আবার বিভিন্ন গণমাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। তিনি কয়েকটি গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।এদিকে সংসদে ভুয়া সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় সরকার একটি বিশেষ মনিটরিং টিম গঠন করেছে।তিনি আরও জানান, নতুন অনলাইন পোর্টাল ও ডিজিটাল গণমাধ্যমের অনুমোদনের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

আরও  পড়ুন, ছাত্রলীগের সভা-মিছিলের অভিযোগ, সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

বিষয় : এনসিপি গুম-খুন তীব্র বিতর্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সংসদে হাসনাতের প্রশ্ন: ‘গুম-খুনের বৈধতা দেওয়া সাংবাদিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সংসদে আওয়ামী লীগ আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, কিছু সাংবাদিক ও গণমাধ্যম গণহত্যা, গুম, খুন, ভোট চুরি এবং ব্যাংক লুটপাটের বৈধতা দিতে ভূমিকা রেখেছে।রোববার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নে তিনি জানতে চান, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী কিংবা সরকারি কর্মকর্তা—কেউই আইনের ঊর্ধ্বে নন। কেউ আইনের পরিপন্থী কাজ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ, মামলা; গ্রেফতার ২

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, অতীতে বিতর্কিত ভূমিকা পালন করা কিছু সাংবাদিককে আবার বিভিন্ন গণমাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। তিনি কয়েকটি গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।এদিকে সংসদে ভুয়া সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় সরকার একটি বিশেষ মনিটরিং টিম গঠন করেছে।তিনি আরও জানান, নতুন অনলাইন পোর্টাল ও ডিজিটাল গণমাধ্যমের অনুমোদনের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

আরও  পড়ুন, ছাত্রলীগের সভা-মিছিলের অভিযোগ, সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত