দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সরাসরি ভোটে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত

সরাসরি ভোটে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ

ছবি: সরাসরি ভোটে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ

সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় সংসদের ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, নারীরা বর্তমানে কোনোভাবেই পিছিয়ে নেই। অনুষ্ঠানে নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্পিকার। তিনি বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় দেশের মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন বলে তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন,বিআরটিসির বিভিন্ন প্রকল্পে হালকা যানবাহন চালনায় নারী প্রশিক্ষণার্থীদের আগ্রহ বৃদ্ধি

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়টি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এ শিক্ষাপ্রতিষ্ঠানের অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নিজের স্কুলজীবনের স্মৃতিচারণা করে বরিশাল জিলা স্কুলের এই প্রাক্তন ছাত্র বলেন, মানুষের শিকড়ের টান অপ্রতিরোধ্য এবং স্কুলজীবনের স্মৃতি কেউ কখনো ভুলতে পারে না। বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে বহু কৃতী শিক্ষার্থী বেরিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিদ্যালয় তাদের অনেক কিছু দিয়েছে, এবার প্রাক্তনদেরও প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থেকে কিছু দেওয়ার পালা। এ সময় অর্থাভাবে যেসব মেধাবী শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান স্পিকার।

বিষয় : নারী আসন নির্বাচিত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সরাসরি ভোটে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x