দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গর্ভবতী স্ত্রীকে জবাই করে হত্যা: ৬ মাস পর বাড়িতে ফিরেও ৯ ঘণ্টায় ধরাছোঁয়ার বাইরে সাদ্দাম!

সাদ্দাম
সাদ্দাম
ছবি: সাদ্দাম

সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা খাতুনকে জবাই করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি সাদ্দাম হোসেন ছয় মাসের বেশি সময় পলাতক থাকার পর নিজ বাড়িতে ফিরেও পুলিশের নাগালের বাইরে চলে গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (১৪ নভেম্বর '২৬) সকাল ৯টা পর্যন্ত প্রায় নয় ঘণ্টা সে ভোমরা স্থলবন্দরসংলগ্ন লক্ষীদাঁড়ি গ্রামে নিজের বাড়িতে অবস্থান করলেও যথাসময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান না হওয়ায় পালিয়ে যাওয়ার সুযোগ পায় বলে অভিযোগ করেছেন স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। শনিবার (১৪ নভেম্বর) দুপুর সোয়া ১টা পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা ও তথ্য পাওয়ার পরও দ্রুত ব্যবস্থা না নেওয়া নিয়ে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। সাদ্দাম হোসেন (৪০) লক্ষীদাঁড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে। গত ১৬ মে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজ ঘরে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা খাতুনকে (৩৫) আটকে রেখে জবাই করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ১৭ মে তাসলিমার বাবা বাদী হয়ে সাদ্দামকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।

আরও পড়ুন,অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান

সাদ্দামের মা ফাতেমা খাতুন জানান, তার মেয়ে সাদিয়া ও ছেলে রোহান শুক্রবার তার কাছে ছিল। শুক্রবার রাত ১২টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে পরিচিত কণ্ঠস্বর বুঝতে পেরে দরজা খুলে দেন তিনি। এ সময় সাদ্দাম ঘরে ঢুকে তার মোবাইল ফোন ও বারান্দার গেটের তালা নিয়ে নেয়। পরে ঘরের টিনের বাক্সের তালা ভেঙে কিছু না পেয়ে ৩০০ টাকা নিয়ে সন্তানদের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সাদ্দামের উপস্থিতি বুঝতে পেরে ফাতেমা খাতুন ঢাকায় অবস্থানরত তার ভাই ইয়াছিনের ঘরে গিয়ে বোন নাজমার সঙ্গে যোগাযোগ করেন। নাজমার ফোন থেকে ভাই মনিরুল, ইউপি সদস্য সন্তোষ ঘোষ, সাদ্দামের শালিকা কেয়ামনি ও বেহাই নুরুজ্জামানকে বিষয়টি জানান এবং পুলিশকে খবর দেওয়ার অনুরোধ করেন। তার অভিযোগ, বারবার যোগাযোগের চেষ্টা করেও পুলিশকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে রাত দুইটার দিকে নাজমা স্থানীয় বিজিবি চৌকিতে গিয়ে বিষয়টি জানান। সেখান থেকে টহলরত দুই বিজিবি সদস্য এসে বারান্দায় দাঁড়িয়ে সাদ্দামের সঙ্গে কথা বলে চলে যান। সন্তানদের ওপর সাদ্দাম চড়াও হতে পারে—এমন আশঙ্কায় তারা তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি বলে জানান ফাতেমা। তিনি আরও জানান, রাতভর বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি নিশ্চিত করা যায়নি। শনিবার সকাল ৯টার দিকে শৌচাগারে যাওয়ার কথা বলে বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যায় সাদ্দাম।

আরও পড়ুন,সিলেটের কানাইঘাটে বিজিবির অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

 ফাতেমার দাবি, সাদ্দাম ঢাকায় নির্মাণশ্রমিকের কাজ করত বলে তাকে জানিয়েছে। এমনকি আদালতে আত্মসমর্পণ করতে এসেছিল বলেও জানিয়েছে। ভোমরা বন্দরে অধিগ্রহণ করা তার চার শতক জমির বিপুল পরিমাণ ক্ষতিপূরণের টাকা পাওয়ার খবর শুনে সে বাড়িতে আসতে পারে বলে ধারণা করছেন ফাতেমা। ছেলের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সাদ্দামের উপস্থিতির খবর দেওয়ার পরও যথাসময়ে পুলিশ এলে তাকে আটক করা সম্ভব হতো। এখন তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। সাদ্দামের মেয়ে সাদিয়া জানায়, তার বাবা বাড়িতে এসে তাকে ও ভাই রোহানকে নিয়ে একটি ঘরে দরজা বন্ধ করে অনেকক্ষণ কথা বলে। এ সময় তাদের দুজনকে সঙ্গে নিয়ে যাওয়ার কথাও বলে সে। তাসলিমার বোনের স্বামী নুরুজ্জামান ঢালীর মেয়ে কেয়ামনি জানান, তার বোনকে হত্যার ঘটনায় ১৭ মে তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর থেকে সাদ্দামকে গ্রেপ্তারে পুলিশের উল্লেখযোগ্য কোনো তৎপরতা ছিল কি না, তা তার জানা নেই। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাদ্দাম তার মায়ের ফোন থেকে তাকে কল করে। প্রায় সাত মিনিট কথা হয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে তিনি বিষয়টি তার ভাই সজলকে জানান। সজল থানায় যোগাযোগের চেষ্টা করলেও কোনো পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করেননি বলে অভিযোগ করেন তিনি। সকালে পুলিশকে ফোনে না পেয়ে তার বাবা ও এক আত্মীয়কে থানায় পাঠানো হয়। সেখানে সংশ্লিষ্ট কাউকে না পেয়ে কর্তব্যরত কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে সকাল সোয়া ৯টার দিকে তারা লক্ষীদাঁড়ি গ্রামে যান। সেখানে গিয়ে জানতে পারেন, সকাল ৯টার দিকে সাদ্দাম পালিয়ে গেছে। কেয়ামনির অভিযোগ, এত বড় একটি হত্যাকাণ্ডের আসামি প্রায় নয় ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও তাকে আটক করতে না পারা পুলিশের দায়িত্ব পালনে গাফিলতির প্রশ্ন সামনে এনেছে। ভোমরা ইউনিয়ন পরিষদের সদস্য সন্তোষ কুমার ঘোষ জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে নাজমা খাতুনের ফোন থেকে ফাতেমা তাকে কল করে সাদ্দামের অবস্থানের কথা জানান। তাৎক্ষণিক তিনি উপপরিদর্শক মফিজকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন,৩০০ থেকে ৪০০ বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে শেখের টেক কালীমন্দির

পরে ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীকে বিষয়টি জানান। চেয়ারম্যান সাদ্দামকে নজরদারিতে রাখার কথা বলেন। সন্তোষ ঘোষ আরও জানান, রাত আড়াইটা পর্যন্ত তিনি বাড়ির বারান্দায় বসে ঘরের ভেতরে থাকা সাদ্দামের সঙ্গে কথা বলেন। পরে বাড়ি ফিরে যান। শনিবার সকাল ৯টার পর সাদ্দাম ভোমরা বালির মাঠ দিয়ে পালিয়ে গেছে বলে জানতে পারেন তিনি। তার ভাষ্য, সাদ্দাম একজন খুনের আসামি হওয়ায় তাকে আটক করতে কেউ সাহস পাননি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তিনি রাত আড়াইটা থেকে তিনটার দিকে ঘুমাতে যান। এর আগে ভোমরার ইউপি সদস্য সন্তোষ তাকে বিষয়টি জানিয়েছিলেন। তবে মামলার বিস্তারিত তথ্য, আসামির বিরুদ্ধে চার্জশিট হয়েছে কি না কিংবা গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে কি না—এসব বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। তবে সাদ্দামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গিয়ে জানতে পারেন, সাদ্দাম বাড়ি থেকে চলে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন,মৌমির উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পথচলায় পাশে থাকার আশ্বাস বিশিষ্টজনদের

 তবে ফাতেমা খাতুন, কেয়ামনি ও ইউপি সদস্যের বক্তব্য অনুযায়ী, শুক্রবার রাত থেকেই সাদ্দামের অবস্থান সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তথ্য পৌঁছেছিল। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, তিনি সকাল ৬টা থেকে সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়েছিলেন। ফলে কখন, কে এবং কীভাবে পুলিশকে খবর দিয়েছিলেন এবং ঘটনাস্থলে পুলিশের প্রকৃত উপস্থিতি কখন নিশ্চিত হয়েছিল তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বিভাগীয় তদন্ত বা দায়িত্বে অবহেলার অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগের তথ্য পাওয়া যায়নি। চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি দীর্ঘ সময় পর নিজ বাড়িতে ফিরে রাতভর অবস্থান করেও পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং গুরুতর অপরাধে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের দ্রুত সাড়া নিশ্চিত করার দাবি উঠেছে। শনিবার দুপুর সোয়া ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাদ্দাম হোসেন গ্রেপ্তার হয়নি।

বিষয় : গর্ভবতী স্ত্রীকে ধরাছোঁয়ার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গর্ভবতী স্ত্রীকে জবাই করে হত্যা: ৬ মাস পর বাড়িতে ফিরেও ৯ ঘণ্টায় ধরাছোঁয়ার বাইরে সাদ্দাম!

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x