হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও, ঝুঁকিতে গর্ভবতী মা
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবার শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। বিশেষজ্ঞ চিকিৎসক ও হাসপাতাল সূত্র বলছে, প্রাপ্তবয়স্কদের মৃত্যুঝুঁকি তুলনামূলক কম হলেও গর্ভবতী মায়েদের জন্য পরিস্থিতি উদ্বেগজনক।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ জন শিশু। এর মধ্যে শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ হাজার ৮৭৭ জন শিশু। আর হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৪ জন।আরও পড়ুন, মেডিকেল সেন্টারে মোবাইল কোর্ট, জরিমানা ৫৫ হাজারজনস্বাস্থ্যবিদদের মতে, সময়মতো টিকাদান কর্মসূচি বাস্তবায়ন না হওয়ায় দেশব্যাপী ভাইরাসটির বিস্তার ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী আরও এক মাস হামের প্রাদুর্ভাব থাকতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ জানিয়েছেন, প্রতিদিন প্রাপ্তবয়স্ক রোগীও হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।আরও পড়ুন, দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৫ জনতার মতে, গর্ভবতী নারীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। হাম আক্রান্ত হলে গর্ভের শিশুর জন্মগত ত্রুটি, হৃদরোগ কিংবা শারীরিক জটিলতা দেখা দিতে পারে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমি বলেন, গর্ভবতী নারীদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।আরও পড়ুন, দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, কমিউনিটি স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করার পরামর্শজনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ৯ মাস ও ১৫ মাস বয়সে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা গেলে হামের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ—মাস্ক ব্যবহার, আক্রান্তদের সংস্পর্শ এড়িয়ে চলা এবং সময়মতো টিকা গ্রহণই পারে হামের ঝুঁকি কমাতে।