দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হাসিনাকে ফেরাতে সরকারের করণীয় সম্পন্ন হয়েছে: আসাদুজ্জামান

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
ছবি: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতিকে সব মানবতাবিরোধী অপরাধের বিচার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্বাধীন তদন্ত দল ও প্রসিকিউশন যেভাবে এগোবেন, সরকার তাতে হস্তক্ষেপ করবে না। তাঁরা যখন প্রয়োজন মনে করবেন, তখন পদক্ষেপ নেবেন।শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। 

আরও পড়ুন,মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

এখন পরবর্তী পদক্ষেপ নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়। দেশে ফেরার পর শেখ হাসিনা আপিলের আইনি সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনার প্রক্রিয়াও আইনসম্মতভাবে সম্পন্ন হবে। আইনমন্ত্রী আরও বলেন, এ ধরনের মামলায় আপিল বিভাগে বিলম্ব করার আইনগত সুযোগ নেই। বিশেষ আইনে সে সুযোগ রাখা হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তির মৌলিক অধিকারের বিষয়ে বিধান রয়েছে।আইনমন্ত্রীর বক্তব্যে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সরকারের প্রস্তুতি এবং মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান উঠে এসেছে।

বিষয় : সম্পন্ন সরকারের করণীয়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হাসিনাকে ফেরাতে সরকারের করণীয় সম্পন্ন হয়েছে: আসাদুজ্জামান

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x