দৈনিক সংবাদ দিগন্ত

সাবেক মন্ত্রী-এমপিদের চতুর্থ ঈদ কারাগারে

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের টানা চতুর্থ ঈদ কাটছে দেশের বিভিন্ন কারাগারের চার দেয়ালের ভেতরে। ক্ষমতায় থাকার সময় ঈদ ছিল নেতাকর্মীদের বিশাল সমাবেশ, ঈদগাহে অংশগ্রহণ এবং রাজনৈতিক ও সামাজিক মিলনমেলার দিন। তবে বর্তমানে ভিন্ন বাস্তবতায় কারাগারেই দিন কাটাতে হচ্ছে এসব হেভিওয়েট বন্দিদের।কারা সূত্র অনুযায়ী, সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন সাবেক এমপি ও মন্ত্রী এবারও ঈদ কাটাচ্ছেন কারাগারে।আরও পড়ুন, বাংলাদেশে মন্ত্রিত্ব হইলো সোনার পাথরের বাটির মতো: নাসীরুদ্দীন পাটওয়ারীঈদ উপলক্ষে তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সকালের নাস্তায় থাকবে পায়েস বা সেমাই ও মুড়ি। দুপুরের মেন্যুতে থাকছে পোলাও, গরুর মাংস, আস্ত মুরগির রোস্ট, মিষ্টি, ডিম, কোল্ড ড্রিংকস, পান ও সুপারি। অন্য ধর্মাবলম্বী বন্দিদের জন্য গরুর মাংসের পরিবর্তে খাসির মাংসের ব্যবস্থা রাখা হয়েছে। রাতের খাবারে দেওয়া হবে ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা। একই মেন্যু দেশের সব কারাগারের সাধারণ ও ভিআইপি বন্দিদের জন্য প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।আরও পড়ুন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া দরকার : রাশেদ খানকারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ জানিয়েছেন, ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধা এবং অতিরিক্ত সাক্ষাতের সুযোগও রাখা হয়েছে। তিনি আরও জানান, ঈদের দিন এবং পরবর্তী দুই দিন বন্দিরা চাইলে স্বজনদের পাঠানো বা নিয়ে আসা পছন্দের খাবার গ্রহণ করতে পারবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও ফোনে কথা বলার সুযোগ পাবেন।আরও পড়ুন, দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না : রুহুল কবির রিজভীকারা প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে দুই শতাধিক ভিআইপি বন্দি রয়েছেন, যাদের মধ্যে ১৬১ জন ডিভিশন সুবিধা পাচ্ছেন। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় প্রায় ৬০ জনকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

সাবেক মন্ত্রী-এমপিদের চতুর্থ ঈদ কারাগারে