দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

কুমিল্লায় বহিষ্কৃত শিবির নেতা জিসান প্রধান কারাগারে, জামিন আবেদন নাকচ

বহিষ্কৃত শিবির নেতা জিসান প্রধান কারাগারে, জামিন আবেদন নাকচ

কুমিল্লায় বহিষ্কৃত শিবির নেতা জিসান প্রধানকে কারাগারে পাঠানো হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড তাকে সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেওয়ার পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জিসানকে আদালতে হাজির করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ তার জামিন আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে কুমিল্লাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিতর্ক এড়াতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করে। 

আরও  পড়ুন , গাজীপুর শ্রীপুরে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোর্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সুস্থ ঘোষণা করে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়।হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জিসান প্রধান সুস্থ থাকায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন, পুলিশ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি এবং আদালতে হাজির করার সময় কিছুটা অনিয়ম হয়েছে। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।উল্লেখ্য, জিসান প্রধানের বিরুদ্ধে এক নারীকে কেন্দ্র করে পরকীয়া, অপহরণ নাটক সাজানো এবং পরবর্তীতে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা রয়েছে। ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

বিষয় : কারাগার জামিন আবেদন শিবির নেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

কুমিল্লায় বহিষ্কৃত শিবির নেতা জিসান প্রধান কারাগারে, জামিন আবেদন নাকচ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

কুমিল্লায় বহিষ্কৃত শিবির নেতা জিসান প্রধানকে কারাগারে পাঠানো হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড তাকে সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেওয়ার পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জিসানকে আদালতে হাজির করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ তার জামিন আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে কুমিল্লাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিতর্ক এড়াতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করে। 

আরও  পড়ুন , গাজীপুর শ্রীপুরে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোর্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সুস্থ ঘোষণা করে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়।হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জিসান প্রধান সুস্থ থাকায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন, পুলিশ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি এবং আদালতে হাজির করার সময় কিছুটা অনিয়ম হয়েছে। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।উল্লেখ্য, জিসান প্রধানের বিরুদ্ধে এক নারীকে কেন্দ্র করে পরকীয়া, অপহরণ নাটক সাজানো এবং পরবর্তীতে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা রয়েছে। ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত