গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটায়।স্থানীয় সূত্র জানায়, সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী ও স্বজনরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা অভিযুক্ত মুকুলের বসতবাড়িতে আগুন দেন এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আরও পড়ুন, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জ-সিলেটে বন্যার শঙ্কা, তলিয়ে গেল সাদাপাথর-জাফলংফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে মুকুলের বাড়িসহ আশপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় তার বন্ধু সালাউদ্দিন গুরুতর আহত হন।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।