দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই দফায় রিমান্ড শেষে এমপি গাজী নজরুলরে কারাগারে পাঠানো হলো

রিমান্ড শেষে এমপি গাজী নজরুলরে কারাগারে পাঠানো হলো

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, রিমান্ড শেষে এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সালাউদ্দিন আসামি গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে আসামির পক্ষে আইনজীবী মাহবুবুল ইসলাম জামিনের আবেদন করেন।উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

আরও  পড়ুন, গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান: ২৭ জনের জামিন নাকচ

 পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কিছু চিরকুটও উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।মামলা দায়েরের পর রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলাটির তদন্ত শুরু করে ডিবি।তদন্তের অংশ হিসেবে গাজী নজরুল ইসলামকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের সত্যতা তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

বিষয় : কারাগার গাজী নজরুলর রিমান্ড শেষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দুই দফায় রিমান্ড শেষে এমপি গাজী নজরুলরে কারাগারে পাঠানো হলো

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x