দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

রিমান্ড শেষে আদালতে হাজির, কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা

কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আশিকা সুলতানা-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ওই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও  পড়ুন, শাহজালালে বিমানের কার্গোহোল থেকে ১৯ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা

এর আগে গত ২৬ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৯ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুন রাজধানীর মিরপুর-১ এলাকার অ্যাপেক্স ভবনসংলগ্ন বাটা শোরুমের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের সঙ্গে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে মিছিল করার অভিযোগে এই মামলা করা হয়।

বিষয় : কারাগার রিমান্ড আইনে দায়ের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

রিমান্ড শেষে আদালতে হাজির, কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আশিকা সুলতানা-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ওই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও  পড়ুন, শাহজালালে বিমানের কার্গোহোল থেকে ১৯ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা

এর আগে গত ২৬ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৯ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুন রাজধানীর মিরপুর-১ এলাকার অ্যাপেক্স ভবনসংলগ্ন বাটা শোরুমের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের সঙ্গে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে মিছিল করার অভিযোগে এই মামলা করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত