রাষ্ট্রদ্রোহ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও আইনজীবী অ্যাডভোকেট এম এম মুজিবর রহমানের স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আসাদুর জামান এ আদেশ দেন।এর আগে চলতি বছরের ১৩ মে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পেয়েছিলেন মুজিবর রহমান।
আরও পড়ুন, রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৯৬
জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি স্থায়ী জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হন।মুজিবর রহমান খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।আদালত সূত্র জানায়, সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি আসামি। শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয় : কারাগার মামলা আ.লীগ নেতা

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
রাষ্ট্রদ্রোহ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও আইনজীবী অ্যাডভোকেট এম এম মুজিবর রহমানের স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আসাদুর জামান এ আদেশ দেন।এর আগে চলতি বছরের ১৩ মে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পেয়েছিলেন মুজিবর রহমান।
আরও পড়ুন, রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৯৬
জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি স্থায়ী জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হন।মুজিবর রহমান খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।আদালত সূত্র জানায়, সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি আসামি। শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন