রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, এ সময় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২২ জন, লালবাগে ২১ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৩৬ জন,
আরও পড়ুন, সায়েদাবাদে পরিত্যক্ত বাস উচ্ছেদে ট্রাফিক-ডিএসসিসির অভিযান
তেজগাঁওয়ে ৫৪ জন, মিরপুরে ৪১ জন, গুলশানে ২১ জন, উত্তরায় ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৭ জন রয়েছেন।অভিযানকালে উদ্ধার করা হয়েছে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি ছুরি, দুটি অ্যান্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩টি মোবাইল ফোন, একটি জিপ, একটি চাবি, একটি ককটেল এবং পেট্রোলভর্তি সাতটি প্লাস্টিকের বোতল।ডিএমপি জানিয়েছে, দেশীয় অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিষয় : ডিএমপি অপরাধে মাদক-অস্ত্র

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন