দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সায়েদাবাদে পরিত্যক্ত বাস উচ্ছেদে ট্রাফিক-ডিএসসিসির অভিযান

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত ও অবৈধভাবে পার্কিং করা বাস অপসারণে যৌথ অভিযান চালিয়েছে ট্রাফিক ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।বুধবার পরিচালিত এ অভিযানে টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা টি আর ট্রাভেলসের একটি বাস ক্রেনের মাধ্যমে উত্তরা বিআরটিএ ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

আরও পড়ুন, দূষিত শহরের তালিকায় ২৫তম ঢাকা, বাতাসের মান আজ ‘মাঝারি’

এ ছাড়া টার্মিনালে পার্কিং করে রাখা আরও ৪২টি বাস অপসারণ করে পর্যাপ্ত জায়গা খালি করা হয়েছে। এতে বাস চলাচল, যাত্রী ওঠানামা এবং টার্মিনাল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ট্রাফিক বিভাগ জানিয়েছে, জনস্বার্থে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বিষয় : অভিযান সায়েদাবাদ বাস উচ্ছেদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সায়েদাবাদে পরিত্যক্ত বাস উচ্ছেদে ট্রাফিক-ডিএসসিসির অভিযান

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত ও অবৈধভাবে পার্কিং করা বাস অপসারণে যৌথ অভিযান চালিয়েছে ট্রাফিক ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।বুধবার পরিচালিত এ অভিযানে টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা টি আর ট্রাভেলসের একটি বাস ক্রেনের মাধ্যমে উত্তরা বিআরটিএ ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

আরও পড়ুন, দূষিত শহরের তালিকায় ২৫তম ঢাকা, বাতাসের মান আজ ‘মাঝারি’

এ ছাড়া টার্মিনালে পার্কিং করে রাখা আরও ৪২টি বাস অপসারণ করে পর্যাপ্ত জায়গা খালি করা হয়েছে। এতে বাস চলাচল, যাত্রী ওঠানামা এবং টার্মিনাল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ট্রাফিক বিভাগ জানিয়েছে, জনস্বার্থে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত