বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে থাকলেও আজ রাজধানী ঢাকার বাতাসের মান ছিল তুলনামূলকভাবে মাঝারি পর্যায়ে।বুধবার সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা এএকিউআই স্কোর ছিল ৭২। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হচ্ছে।এ অবস্থায় সাধারণ মানুষের জন্য বাতাস গ্রহণযোগ্য হলেও শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন, ঢামেকে অসুস্থ কারাবন্দির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহ
একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ১৮২ স্কোর নিয়ে শীর্ষে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। এরপর রয়েছে কুয়েত সিটি, জোহানেসবার্গ, লাহোর এবং দুবাই।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে বাতাসের মান মাঝারি ধরা হয়। আর ১০১-এর বেশি হলে স্বাস্থ্যঝুঁকি ধীরে ধীরে বাড়তে শুরু করে।বিশেষজ্ঞদের পরামর্শ, বায়ুদূষণের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।
বিষয় : দূষিত শহর উদ্বেগজনক পর্যবেক্ষণকারী

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন