রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।এখন থেকে টার্মিনালের বাইরে গড়ে ওঠা অনুমোদনহীন বাস কাউন্টার উচ্ছেদ করে সায়েদাবাদ টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করা হবে।বুধবার নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জানানো হয়, টার্মিনালের ৬টি ব্লকে থাকা ১১০টি টিকিট কাউন্টার পুনর্বিন্যাস করা হবে।এছাড়া টার্মিনালের ভেতর ও আশপাশের অবৈধ দোকান ও কাউন্টার দ্রুত উচ্ছেদ করা হবে।আরও পড়ুন , রাজধানীতে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা কমতে পারে তাপমাত্রামূল নকশা অনুযায়ী বাস চলাচল নিশ্চিত করতে ফ্লাইওভারের ব্যবহার বাড়ানো এবং সীমানা প্রাচীর নির্মাণের পরিকল্পনাও রয়েছে।যাত্রীসেবা বাড়াতে আধুনিক ব্রেস্ট ফিডিং সেন্টার, বিশ্রামাগার, পরিচ্ছন্ন টয়লেট ও পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস টার্মিনালের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।সংসদ সদস্য ও পরিবহণ নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বাস টার্মিনাল থেকে চলাচল করলে যাত্রী নিরাপত্তা বাড়বে এবং অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ করা সহজ হবে।আরও পড়ুন , উন্নয়নকাজে রাজধানীর কয়েক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ