দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সায়েদাবাদে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা

সায়েদাবাদে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট

রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ‘আর ট্রাভেলস’-এর একটি বাস অপসারণ করা হয়। বাসটি বাসস্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও  পড়ুন , অধিবেশন শেষে সংসদে করমর্দন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের

এছাড়া বাসস্ট্যান্ডের ভেতরে নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।মোবাইল কোর্টে ওই দুটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বিষয় : সায়েদাবাদ গণপরিবহন শৃঙ্খলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সায়েদাবাদে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ‘আর ট্রাভেলস’-এর একটি বাস অপসারণ করা হয়। বাসটি বাসস্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও  পড়ুন , অধিবেশন শেষে সংসদে করমর্দন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের

এছাড়া বাসস্ট্যান্ডের ভেতরে নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।মোবাইল কোর্টে ওই দুটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত