জাতীয় সংসদের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়েছে।সোমবার সন্ধ্যায় দিনের অধিবেশন সমাপ্তির পর প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নিজের আসন থেকে উঠছিলেন, তখন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার আসনের কাছে গিয়ে করমর্দন করেন।এ সময় দুই নেতা হাসিমুখে কিছুক্ষণ কথা বলেন এবং একে অপরের খোঁজখবর নেন। সংসদ কক্ষে উপস্থিত সরকারি ও বিরোধী দলের সদস্যরা এ দৃশ্য প্রত্যক্ষ করেন।
আরও পড়ুন, ১ বছর পর নতুন পে-স্কেল, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা
পরে বিরোধী দলের আরও কয়েকজন সংসদ সদস্যও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত কুশল বিনিময়ে অংশ নেন।এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে সংসদ কক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।উল্লেখ্য, সোমবার সকাল ১০টা ৩১ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বিষয় : সৌজন্য সাক্ষাৎ অধিবেশন করমর্দন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন