সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্রগুলো বলছে, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি তিনটি পৃথক পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একটি সমন্বিত রোডম্যাপ তৈরি করেছে। এটি অনুমোদনের জন্য সরকারের উচ্চপর্যায়ে পাঠানোর প্রস্তুতি চলছে।প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতনকাঠামোর মূল বেতন এক ধাপে কার্যকর এবং বিভিন্ন ভাতা পরবর্তী ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে।
অরও পড়ুন, আপনি ভোট দিতে পারবেন না’ সংসদে আমিনুল হককে স্পিকার
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, উচ্চ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যাতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ কিছুটা কমানো যায়।এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো চালুর ঘোষণা দেন। বাজেটে এ খাতে প্রাথমিক প্রস্তুতির জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দও রাখা হয়েছে।উল্লেখ্য, দেশে সর্বশেষ জাতীয় পে-স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। প্রায় এক যুগ পর নতুন বেতনকাঠামো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগী।
বিষয় : পে-স্কেল নেতৃত্বাধীন প্রতীক্ষিত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন