জাতীয় সংসদে অর্থবিলের একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী আমিনুল হককে ভোটদান থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।সোমবার জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলির শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল-২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপন করেন। এ সময় সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় আমিনুল হকের ভোটদানের বিষয়টি স্পিকারের নজরে আসে।পরে স্পিকার আমিনুল হককে উদ্দেশ করে বলেন, ‘আপনি এ ভোটে অংশ নিতে পারবেন না।
আরও পড়ৃন, ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা: আজ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
কারণ আপনি নির্বাচিত সংসদ সদস্য নন। সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।’স্পিকারের নির্দেশের পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে সংসদে তাৎক্ষণিক আলোচনা সৃষ্টি হয়।উল্লেখ্য, আমিনুল হক একজন টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, টেকনোক্র্যাট মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা সংসদের কার্যক্রমে অংশ নিতে পারলেও ভোট দেওয়ার সাংবিধানিক বা বিধিগত অধিকার তাদের নেই।
বিষয় : স্পিকার সংশোধনী প্রস্তাব টেকনোক্র্যাট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন