দৈনিক সংবাদ দিগন্ত

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতের হাইকমিশনার

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।আরও  পড়ুন, মৌসুমি বায়ু সক্রিয় আবার ও দেশজুড়ে টানা ৫ দিনের ভারি বর্ষণের সতর্কবার্তাপক্ষ অভিন্ন স্বার্থের বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বারোপ করেন।দীনেশ ত্রিবেদী গত ১২ জুন বাংলাদেশে আসেন এবং ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয়ে নতুন গতি সৃষ্টির ইঙ্গিত বহন করতে পারে।

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতের হাইকমিশনার