দৈনিক সংবাদ দিগন্ত

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী

ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার ১৮ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান দুই মন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।আলোচনায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সংগঠন সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা চাওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত কল্যাণ ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ককে সক্রিয় করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

আরও  পড়ুন, ঢাকায় যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর

বৈঠকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও স্মরণ করা হয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।এ সময় ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের সহযোগিতার আগ্রহের কথা জানানো হয়। বিশেষ করে ওই প্রকল্পে বাংলাদেশ থেকে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনবল দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।বৈঠকে ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিষয় : সহযোগিতা সৌজন্য সাক্ষাৎ উষ্ণ শুভেচ্ছা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x