জার্মানির উদ্দেশে যাত্রাপথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এটি ছিল সংক্ষিপ্ত ট্রানজিট।
আরও পড়ুন, ঢাকার তাপমাত্রা বাড়তে পারে ৬ ডিগ্রি
ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে শেরিং টোবগের চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।সাম্প্রতিক সময়ে ভুটানের শীর্ষ নেতৃত্বের ঢাকায় এটি দ্বিতীয় যাত্রাবিরতি। এর আগে ২৬ আগস্ট ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন। ওই সময় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয় এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।ভুটান ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরও করেছিলেন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন