দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

সায়েদাবাদে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র–মাদক উদ্ধার, ৬ জন আটক

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও রেললাইন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে মূল অভিযুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী অটো সজল পালিয়ে গেলেও তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ একটি অভিযান দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোর আনুমানিক ৪টা থেকে এই অভিযান পরিচালনা করে। অভিযানে অটো সজল ও তার সহযোগীদের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আরো পড়ুন , রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—২টি ৭.৬৫ মিমি বিদেশি অটোমেটিক পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি, ৫ হাজার ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭০ পুরিয়া হেরোইন, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৩টি ককটেল ও ককটেল তৈরির সামগ্রী, ২০টি মোবাইল ফোন, ২ বোতল বিদেশি মদ এবং নগদ ৮ লাখ ২৬ হাজার ৪৩০ টাকা।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অটো সজল পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী ও পরিবারের সদস্যসহ মোট ৬ জনকে আটক করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, অটো সজলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদক সরবরাহ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

অভিযানটি সম্পূর্ণ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে পরিচালিত হয় এবং এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : অভিযান আটক সেনাবাহিনী অস্ত্র–মাদ সায়েদাবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সায়েদাবাদে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র–মাদক উদ্ধার, ৬ জন আটক

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও রেললাইন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে মূল অভিযুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী অটো সজল পালিয়ে গেলেও তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ একটি অভিযান দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোর আনুমানিক ৪টা থেকে এই অভিযান পরিচালনা করে। অভিযানে অটো সজল ও তার সহযোগীদের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আরো পড়ুন , রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—২টি ৭.৬৫ মিমি বিদেশি অটোমেটিক পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি, ৫ হাজার ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭০ পুরিয়া হেরোইন, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৩টি ককটেল ও ককটেল তৈরির সামগ্রী, ২০টি মোবাইল ফোন, ২ বোতল বিদেশি মদ এবং নগদ ৮ লাখ ২৬ হাজার ৪৩০ টাকা।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অটো সজল পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী ও পরিবারের সদস্যসহ মোট ৬ জনকে আটক করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, অটো সজলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদক সরবরাহ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

অভিযানটি সম্পূর্ণ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে পরিচালিত হয় এবং এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত