রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় তাজ ওয়ার রহমান অর্ক (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন।সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে শ্যামপুর পশ্চিম জুরাইন এক্সপ্রেসওয়ের সালাউদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি থামানো ট্রাকের পেছনে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে চালক তাজ ওয়ার রহমান অর্ক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরবর্তীতে সংবাদ পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরো পড়ুন , উত্তরায় সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
পুলিশ জানায়, নিহত তাজ ওয়ার রহমান অর্ক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমানে পূর্ব রামপুরা ২/এ এলাকার এসোর্ট রোজারিওতে বসবাস করতেন।নিহত অর্ক পটুয়াখালী সদর উপজেলার স্বনির্ভর রোড এলাকার বাসিন্দা গাজী হাফিজুর রহমান ও তাসলিমা রহমানের ছেলে।পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৭-৮ মাস আগে তার বিয়ের এনগেজমেন্ট সম্পন্ন হয়। তার শ্বশুরবাড়ি কেরানীগঞ্জে। সোমবার সকালে মোটরসাইকেলযোগে কেরানীগঞ্জে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
বিষয় : সড়ক দুর্ঘটনা শিক্ষার্থী শ্যামপুর

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন