দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ১৪ নভেম্বর আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবি লঘুচাপদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, শনিবার সকাল ৬টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে।
আরও পড়ুন, হাসিনাকে ফেরাতে সরকারের করণীয় সম্পন্ন হয়েছে: আসাদুজ্জামান
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ফলে সাগরে আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থানরত জেলেদের সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : সতর্কবার্তা লঘুচাপ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬