বিদেশযাত্রা বা দেশে ফেরা—এবার আর বিমানবন্দরে ইন্টারনেট নিয়ে ভোগান্তি নয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই সেবা। ফলে এখন থেকে যাত্রীরা কোনো খরচ ছাড়াই বিমানবন্দরের বিভিন্ন এলাকায় দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।রোববার দুপুর ২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যেই তৃতীয় টার্মিনাল উদ্বোধনের আশাও ব্যক্ত করেন তিনি।বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, নতুন এই ওয়াই-ফাই নেটওয়ার্কে একই সময়ে ৩৭ হাজারের বেশি যাত্রী বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিমানবন্দর সেবা নিশ্চিত করতে এটি একটি বড় পদক্ষেপ।জানা গেছে, প্রায় ৯৪ হাজার বর্গমিটার আরো পড়ুন , হামের টিকা বাতিল নিয়ে নতুন আইনি লড়াই, হাইকোর্টে রিটএলাকাজুড়ে এই নেটওয়ার্ক কাভারেজ থাকবে। এর মধ্যে রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনাল, এমনকি কার পার্কিং এলাকাও। ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীরা ফ্রি ইন্টারনেট সুবিধা পাবেন।প্রযুক্তিগত দিক থেকে এই সেবা পরিচালনায় স্থাপন করা হয়েছে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ। প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। পুরো সিস্টেম পরিচালিত হবে সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথে।এখন প্রশ্ন—এই উদ্যোগ যাত্রীসেবার মান কতটা বদলে দেবে এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর গঠনে কতটা কার্যকর ভূমিকা রাখবে, সেটাই দেখার অপেক্ষা।