দৈনিক সংবাদ দিগন্ত

আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

প্রতিমন্ত্রী নুরুল হক নুর
প্রতিমন্ত্রী নুরুল হক নুর
ছবি: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের অনেকের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য এখনো অন্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সরকারি দলের অনেকে এসব ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুবিধা ভোগ করছেন। এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরিতে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন, মোহাম্মদপুরে ডিবির অভিযানে গ্রেপ্তার ডরিন

গার্মেন্টস খাতকে ক্ষতিগ্রস্ত করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে—এমন বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন নুর। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, শুধু গাজীপুর এলাকায় এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি আরও দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র চলছে। এসব কর্মকাণ্ডে কেউ আশ্রয় বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। সরকারি দরপত্র প্রসঙ্গে নুর বলেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পুরোনো অভিজ্ঞতার শর্ত থাকায় এখনো ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা পাচ্ছেন। এতে নতুন উদ্যোক্তারা প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন ব্যবসায়ীদের সুযোগ করে দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সরকারি দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত। এতে বক্তব্য দেন জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খানসহ অন্য নেতারা।

বিষয় : জামায়াত আওয়ামী লীগ এনসিপি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x