দৈনিক সংবাদ দিগন্ত

হাদি হত্যার তদন্তে দৃশ্যমান অগ্রগতি চায় ইনকিলাব মঞ্চ

নকিলাব মঞ্চের মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। পাশে সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা ও অন্য নেতা-কর্মীরা। বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে

ছবি: নকিলাব মঞ্চের মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। পাশে সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা ও অন্য নেতা-কর্মীরা। বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে

শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুবার্ষিকী সামনে রেখে ১৮ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে স্মরণসভা, গ্রাফিতি অঙ্কন, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, কফিন মিছিল, বিজয় র‍্যালি ও সর্বদলীয় শহীদি সমাবেশ। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা। ১ ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু হবে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে জুলাইয়ের বিভিন্ন অংশীজনকে নিয়ে মতবিনিময় সভা, সারা দেশে মিলাদ মাহফিল, স্মৃতিফলক উদ্বোধন এবং সার্বভৌমত্বের শপথ। ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল এবং ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ করারও ঘোষণা দিয়েছে সংগঠনটি। 

আরও পড়ুন,বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক জামায়াতের

মতবিনিময় সভায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনের কারণও উদ্‌ঘাটন করতে চান তাঁরা। তাঁর দাবি, হত্যার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তে সামনে আনতে হবে। ফাতিমা তাসনিম জুমা বলেন, ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার তদন্ত কতদূর এগিয়েছে, তার দৃশ্যমান প্রমাণ সরকারকে দেখাতে হবে। তিনি আরও বলেন, আন্দোলনকারীদের ঘরে ফেরানোর চেষ্টা করে এবার কর্মসূচি থামানো যাবে না। ১৮ ডিসেম্বরের পর কী কর্মসূচি নেওয়া হবে, সে সিদ্ধান্ত জনগণ নেবে বলেও মন্তব্য করেন তিনি। মতবিনিময় সভায় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বী সরকারসহ সংগঠনটির অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : হাদি দৃশ্যমান হত্যার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হাদি হত্যার তদন্তে দৃশ্যমান অগ্রগতি চায় ইনকিলাব মঞ্চ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x