শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত এমন ধারণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে বলে দাবি করেছেন তিনি। বুধবার ২৫ নভেম্বর রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বৈধ ভ্রমণ নথি থাকলে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন। বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার বলে উল্লেখ করেন জয়সওয়াল। রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।
আরও পড়ুন,বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক জামায়াতের
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য থেকে তার ধারণা, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, স্বেচ্ছায় নিজ দেশে ফেরা এবং প্রত্যর্পণের অনুরোধ দুটি আলাদা বিষয়। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারত নির্ধারিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে বলেও জানান তিনি।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের অবস্থান এখন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
বিষয় : শেখ হাসিনা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬