দৈনিক সংবাদ দিগন্ত

লালমাটিয়ায় সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজন আটক

তিনজন আটক
তিনজন আটক
ছবি: তিনজন আটক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন এবং আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। আটকের আগে তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের মোহাম্মদপুর থানায় নিয়ে যায় পুলিশ। আটকের সময় ও পরে মারধরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শাখাওয়াত মুনকে আটকের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শাখাওয়াত নিজেকে ওএসডি অবস্থায় আছেন বলে জানান। এ সময় তাঁকে চড় মারতে এবং কান ধরে দাঁড়াতে দেখা যায়। 

আরও পড়ুন,বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক জামায়াতের

ভিডিওতে ছাত্রদল নেতা মোতাহার হোসেন তাঁকে নাম জিজ্ঞাসা করেন এবং সরকারি আমলা হিসেবে আর নাশকতা করবেন কি না, তা জানতে চান। জবাবে শাখাওয়াত আর করবেন না বলে জানান। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। অন্য একটি ভিডিওতে চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস হোসেনকে পুলিশ ভ্যানে তোলার পরও মারধর করতে দেখা যায়। এ সময় উপস্থিত কয়েকজনকে মারধর না করার অনুরোধ জানাতে শোনা যায়। ভিডিওতে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতির কথাও বলা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে। তাঁরা সম্ভবত কোনো রেস্তোরাঁয় বসেছিলেন বলে জানান তিনি। ওসি বলেন, তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করা হচ্ছে। শাখাওয়াত মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে।

বিষয় : আটক লালমাটিয়ায় সচিবসহ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লালমাটিয়ায় সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজন আটক

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x