পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। বুধবার ২৫ নভেম্বর দিবাগত রাতে পাকিস্তান সরকারের প্রকাশিত কয়েকটি ছবির মাধ্যমে এ সাক্ষাতের বিষয়টি সামনে আসে। বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। বুধবার দিবাগত রাত ১২টার পর পাকিস্তান সরকারের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যদের সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।
আরও পড়ুন,আজ দেশের সব জেলায় জামায়াতের প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত ছবির একটিতে বাংলাদেশের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর সঙ্গে করমর্দন করতে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। পরবর্তী ছবিগুলোতে প্রতিনিধিদলের অন্য সদস্যদের সঙ্গেও শাহবাজ শরিফের করমর্দনের দৃশ্য উঠে আসে। বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের রাজনৈতিক ও সংসদীয় পর্যায়ের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্ব বহন করছে। তবে সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে কিংবা বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে কি না, সে বিষয়ে প্রকাশিত তথ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাকিস্তান সরকারের প্রকাশিত ছবির মাধ্যমে বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আসে।
বিষয় : প্রতিনিধিদল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬