দৈনিক সংবাদ দিগন্ত

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরে শূরা সদস্যদের নতুন যাত্রা

উভয় অধিবেশনে শপথবাক্য পাঠ করান মহানগরী আমির মোহাম্মদ সেলিম উদ্দিন

ছবি: উভয় অধিবেশনে শপথবাক্য পাঠ করান মহানগরী আমির মোহাম্মদ সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের নবনির্বাচিত ও মনোনীত ২১৯ জন মজলিসে শূরা সদস্য শপথগ্রহণ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) পৃথক দুটি অধিবেশনে তাঁদের শপথবাক্য পাঠ করান মহানগরী আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দলীয় সূত্রে জানা গেছে, মহানগরী উত্তরের রুকনদের প্রত্যক্ষ ভোটে দুই ধাপে ১৪১ জন পুরুষ শূরা সদস্য নির্বাচিত হন। প্রথম ধাপে ১০৯ জন এবং দ্বিতীয় ধাপে ৩২ জন নির্বাচিত হন। পরে নির্বাচিত শূরা সদস্যদের ভোটে দুই ধাপে ৬২ জন নারী সদস্য নির্বাচিত হন। তাঁদের মধ্যে প্রথম ধাপে ৫২ জন এবং দ্বিতীয় ধাপে ১০ জন রয়েছেন। এ ছাড়া সাংগঠনিক নিয়ম অনুযায়ী মহানগরী আমির আরও ১৬ জনকে শূরা সদস্য হিসেবে মনোনীত করেন। নির্বাচিত ও মনোনীত ২১৯ জন সদস্যের শপথ অনুষ্ঠান দুটি পর্বে অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় নারী সদস্যরা এবং রাত ৭টা ৩০ মিনিটে পুরুষ সদস্যরা শপথ নেন। উভয় অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগরী আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

আরও পড়ুন,বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক জামায়াতের

 তিনি শপথবাক্য পাঠ করানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যেকোনো বিষয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করা প্রয়োজন। শূরা সদস্য হিসেবে প্রত্যেকের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক পরামর্শ ও মতামত দেওয়া তাঁদের গঠনতান্ত্রিক দায়িত্ব। তিনি আরও বলেন, পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে। দায়িত্ব কেবল পদ-পদবির বিষয় নয়, এটি আমানত। তাই প্রত্যেককে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম এবং ঢাকা মহানগরী উত্তরের নবনির্বাচিত মজলিসে শূরা সদস্যরা।

বিষয় : মহানগরী উত্তরে জামায়াতের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরে শূরা সদস্যদের নতুন যাত্রা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x