‘নির্বাচনের পরও দৃশ্যমান সংস্কার হয়নি’ : আসিফ মাহমুদ
নির্বাচনের পরও দৃশ্যমান সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলেন।সমাবেশে তিনি বলেন, নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে—এমন প্রতিশ্রুতি দীর্ঘদিন জনগণকে দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার কয়েক মাস পরও গ্যাস, বিদ্যুৎ, নিত্যপণ্যের দাম এবং কর্মসংস্থানের মতো বিষয়ে প্রত্যাশিত পরিবর্তন দেখা যায়নি বলে তার দাবি।আরও পড়ুন, সাঈদীর মৃত্যুবার্ষিকীতে ডা. শফিকুর রহমান: ‘তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন’আসিফ মাহমুদ চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় চাঁদাবাজির ঘটনা বেড়েছে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া প্রশাসকদের নির্বাচন অংশগ্রহণের সুযোগ থাকলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে।তিনি আরও বলেন, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি হতে পারে।এ বিষয়ে সংশ্লিষ্ট সরকার বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।