দৈনিক সংবাদ দিগন্ত

আম্বরখানায় হোটেল পলাশ থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেফতার দেলোয়ার হোসেন।
গ্রেফতার দেলোয়ার হোসেন।
ছবি: গ্রেফতার দেলোয়ার হোসেন।

সিলেট মহানগরের আম্বরখানা এলাকার হোটেল পলাশ থেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও এমসি কলেজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তিনি হোটেলটির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। দেলোয়ার হোসেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামের বাসিন্দা। তার বড় ভাই আজমল হোসেন দীর্ঘদিন হোটেল পলাশের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি আজমল হোসেনের মৃত্যুর পর দেলোয়ার হোটেলটির দেখভাল করছিলেন। পুলিশের অভিযানে দেলোয়ারকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। 

আরও পড়ুন,ঢাকা-৬ আসনে আ.লীগের অবস্থান শনাক্তে পাহারার নির্দেশ

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এদিকে এমসি কলেজ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে কলেজছাত্র উদয় সিংহ পলাশ হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন দেলোয়ার। কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগ এবং বিরোধী মতের শিক্ষার্থীদের ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া সিলেটের টিলাগড়ে আধিপত্য বিস্তার এবং রাতারগুলের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সাবেক সংসদ সদস্য রনজিৎ সরকারের অনুসারী হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে পরিচিত ছিলেন দেলোয়ার।তবে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কোন মামলায় কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিষয় : হোটেল পলাশ আম্বরখানায়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আম্বরখানায় হোটেল পলাশ থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x