দৈনিক সংবাদ দিগন্ত

ভাত ঝরঝরে না হওয়ার পেছনে এই সাধারণ ভুলগুলো দায়ী

প্রতিদিনের রান্নায় ভাত এমন একটি খাবার, যা প্রায় সব ঘরেই নিয়মিত প্রস্তুত করা হয়। চাল, পানি মেপে হাঁড়িতে চাপিয়ে মাঝারি আঁচে রান্না করাকে অনেকেই সহজ কাজ বলে মনে করেন। তবে বাস্তবে দেখা যায়, সঠিক পদ্ধতি অনুসরণ না করলে ভাত ঝরঝরে না হয়ে নরম বা আঠালো হয়ে যায়।আরও পড়ুন, গরমে শরীর ঠান্ডা রাখতে যেসব ফল খেতে পারেনরান্না বিশেষজ্ঞদের মতে, ভাত ভালোভাবে না হওয়ার প্রধান কারণ হলো ছোট কিছু ভুল অভ্যাস। এর মধ্যে সবচেয়ে সাধারণ ভুল হলো ভাত সেদ্ধ হওয়ার পরই হাতা দিয়ে নাড়া। বিশেষজ্ঞরা বলছেন, চাল সেদ্ধ হওয়ার পর ভাতের ভেতরে স্টার্চ তৈরি হয় এবং বাষ্প বের হওয়ার একটি প্রক্রিয়া চলতে থাকে। এ সময় যদি ভাত নাড়ানো হয়, তাহলে স্টার্চ পুরো ভাতে ছড়িয়ে পড়ে এবং ভাত আঠালো হয়ে যায়।আরও পড়ুন, দীর্ঘক্ষণ বসে কাজের কারণে বাড়ছে পিঠ-কোমর ব্যথা, সমাধান কী বলছেন বিশেষজ্ঞরাএছাড়া চুলা বন্ধ করার পর ভাতকে কিছুক্ষণ ঢেকে না রেখে সরাসরি নাড়াচাড়া করাও ভাতের গঠন নষ্ট করে। রান্নার পর অন্তত ৫ থেকে ১০ মিনিট ভাতকে ঢেকে রাখা উচিত। এতে হাঁড়ির ভেতরের বাষ্প সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ভাত ঝরঝরে হয়।আরও পড়ুন, খালি পেটে কাঁচা হলুদ-মধু, শরীর ও ত্বকের জন্য উপকারীআরও বলা হয়, গরম অবস্থায় ভাত খুন্তি দিয়ে নাড়লে দানাগুলো ভেঙে যেতে পারে, যা স্বাদ ও গুণগত মান দুটোই কমিয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, সঠিক পানি-চালের অনুপাত, ধীরে রান্না এবং শেষ পর্যায়ে ধৈর্য ধরে অপেক্ষা করাই ঝরঝরে ভাত পাওয়ার মূল চাবিকাঠি।

ভাত ঝরঝরে না হওয়ার পেছনে এই সাধারণ ভুলগুলো দায়ী