দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

সাবেক খতিব মুফতি রুহুল আমিন
সাবেক খতিব মুফতি রুহুল আমিন
ছবি: সাবেক খতিব মুফতি রুহুল আমিন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর মসজিদটিতে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার পর থেকে তিনি অনেকটা আড়ালে ছিলেন।

আরও পড়ুন, সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংঘর্ষের দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররমের খতিবের পদ থেকে অপসারণ করে। মুফতি রুহুল আমিন ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়। তিনি গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিষয় : আটক বায়তুল মোকাররম খতিব

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর মসজিদটিতে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার পর থেকে তিনি অনেকটা আড়ালে ছিলেন।

আরও পড়ুন, সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংঘর্ষের দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররমের খতিবের পদ থেকে অপসারণ করে। মুফতি রুহুল আমিন ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়। তিনি গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x