ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেছেন, ইরানের জনগণ আধিপত্যবাদী শক্তি ও ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে কখনো মাথা নত করবে না। বরং তাদেরই নতি স্বীকারে বাধ্য করবে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বর্তমানে নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে রয়েছে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) তেহরানে ইমাম খোমেনি (রহ.)-এর মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওয়াহিদি। বুধবার সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে তাঁর বক্তব্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বাসিজ বাহিনীর কমান্ডার ও সদস্যরা ইমাম খোমেনি (রহ.)-এর আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন। ইরানের জনগণের ভূমিকা ও দৃঢ় অবস্থানের ওপর গুরুত্ব দিয়ে আইআরজিসি প্রধান বলেন, যুক্তরাষ্ট্র আগে কখনো বর্তমান সময়ের মতো আন্তর্জাতিকভাবে এতটা বিচ্ছিন্ন হয়নি।
আরও পড়ুন,যুক্তরাষ্ট্রে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিকের ৩৩০ মাসের কারাদণ্ড
ইরানের জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসকগোষ্ঠীর সামনে মাথা নত করবেন না। তিনি আরও বলেন, ইরান বর্তমানে আরেকটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণ তাঁদের শহীদ ইমামের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা পালন করছেন। তাঁদের অবিচল প্রতিরোধের কারণেই আধিপত্যবাদী শক্তি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ওয়াহিদির দাবি, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের কাছে সহযোগিতা চাইলেও ইরানের জনগণের ভয়ে অনেকে প্রকাশ্যে সহায়তা করতে এগিয়ে আসেনি। কিছু দেশ গোপনে সহায়তা দিলেও যুক্তরাষ্ট্র এর চেয়ে বেশি প্রত্যাশা করেছিল।বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আবারও বলেন, ইরানের জনগণ আধিপত্যবাদী শক্তি ও ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে নতি স্বীকার করবে না; বরং তাদেরই নত হতে বাধ্য করবে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬