দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে সমন্বিত প্রতিরোধ কার্যক্রম গ্রহণের পরামর্শ দিয়েছেন।তাদের মতে, টিকাদান, পুষ্টি, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং তৃণমূল পর্যায়ের রোগতাত্ত্বিক নজরদারি একসঙ্গে শক্তিশালী না করলে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা কঠিন হবে।প্রখ্যাত মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, সম্মুখসারির স্বাস্থ্যসেবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। তার মতে, কমিউনিটি স্বাস্থ্যব্যবস্থায় বিনিয়োগ ভবিষ্যতের জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বড় ভূমিকা রাখবে।আরও পড়ুন , ঢাবিতে ইউজিসির উচ্চশিক্ষা কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষজ্ঞরা আরও বলছেন, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রোগ শনাক্ত, লক্ষণ পর্যবেক্ষণ এবং দ্রুত তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।টিকাদান কর্মসূচির আওতায় দেশব্যাপী চলমান হাম-রুবেলা ক্যাম্পেইনে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশের বেশি শিশু টিকা পেয়েছে বলে জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশে ৫৮টি জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর পেছনে কোভিড-১৯ সময়ের টিকাদান কার্যক্রমে বিঘ্নকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।আরও পড়ুন , নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ না থাকলে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি