দৈনিক সংবাদ দিগন্ত

অপরাধের ধরন বদলালেও পুলিশ আধুনিকায়ন সম্ভব হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অপরাধের ধরন পরিবর্তন হলেও পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন পাল্টে গেছে। অপরাধ প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রয়োজন হচ্ছে। তবে পুলিশের আধুনিকায়নের কাজ এখনো পুরোপুরি সম্ভব হয়নি।তিনি জানান, থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ল্যাবের মাধ্যমে প্রযুক্তিনির্ভর অপরাধ শনাক্ত ও তদন্তের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।ক্রাইম রিপোর্টারদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকি নিয়ে কাজ করাই ক্রাইম রিপোর্টিংয়ের অন্যতম বৈশিষ্ট্য। 

আরও  পড়ুন, র‌্যাব বিলুপ্ত নতুন নামে যাত্রা শুরু এসআরবির

যারা ঝুঁকি নিয়ে অপরাধের সংবাদ সংগ্রহ ও প্রকাশ করছেন তাদের জন্য ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে বলেও জানান তিনি।আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা অনেক সময় জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে। এ কারণে আইন সংশোধনের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুবসমাজের বিভিন্ন অপরাধের পেছনে জুয়া ও মাদকের ভূমিকা রয়েছে। অপরাধ কমাতে হলে শুধু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না। অপরাধের কারণ নিয়েও গবেষণা করতে হবে।তিনি বলেন, কেন অপরাধ সংঘটিত হচ্ছে তা চিহ্নিত করে মূল কারণ দূর করার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলছে বলেও জানান তিনি।

বিষয় : পরিবর্তন প্রতিরোধ অপরাধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অপরাধের ধরন বদলালেও পুলিশ আধুনিকায়ন সম্ভব হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x