দৈনিক সংবাদ দিগন্ত

র‌্যাব বিলুপ্ত নতুন নামে যাত্রা শুরু এসআরবির

র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে গঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। বুধবার ১৬ সেপ্টেম্বর থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে বিশেষায়িত এই ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।বাহিনীপ্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এসআরবি নামে গেজেট প্রকাশের পর র‌্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই সব কার্যক্রম নতুন নামে শুরু করা হয়েছে।নতুন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও পরিবর্তনের বিষয়টি দেখা গেছে। সেখানে র‌্যাবের পরিবর্তে এসআরবি বাংলাদেশ লেখা লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হচ্ছে।এর আগে ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়। ১৫ সেপ্টেম্বর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন ২০২৬-এর প্রজ্ঞাপন গেজেটে প্রকাশিত হয়।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর মতবিনিময়ের পর গ্যাস সরবরাহ বেড়েছে মাহ্দী আমিন

আইন অনুযায়ী র‌্যাবের সংশ্লিষ্ট জনবল ও বিভিন্ন সম্পদসহ আদেশ ক্ষমতা কর্তৃত্ব তহবিল দায়দায়িত্ব নথিপত্র এবং অন্যান্য সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। এ কারণে নতুন ইউনিটের কাঠামো ও র‌্যাবের সঙ্গে এর ধারাবাহিকতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কও রয়েছে।২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাব গঠিত হয়। দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে বাহিনীটির ভূমিকা থাকলেও বিচারবহির্ভূত হত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দেশ-বিদেশে সমালোচনা হয়েছে। ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র‌্যাব ও বাহিনীর তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়।জুলাই গণঅভ্যুত্থানের পর র‌্যাবের কাঠামো পুনর্গঠনের দাবি ওঠে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক একটি কমিটিও র‌্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।এদিকে এসআরবি গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠন ভিন্নমত জানিয়েছে। ফলে নতুন বাহিনীর কাঠামো কার্যক্রম এবং জবাবদিহির বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।থাম্বনেইলর‌্যাব বিলুপ্তনতুন নামে এসআরবির যাত্রা

বিষয় : র‌্যাব স্পেশাল ট্রেন নতুন নাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব বিলুপ্ত নতুন নামে যাত্রা শুরু এসআরবির

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x