দৈনিক সংবাদ দিগন্ত

ঈদুল আজহায় পশ্চিমাঞ্চল রেলওয়েতে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ যুক্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী চাপ সামাল দিতে পশ্চিমাঞ্চল রেলওয়ে নিয়েছে বিশেষ উদ্যোগ। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে যুক্ত করা হচ্ছে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ।রেলওয়ে সূত্রে জানা গেছে, জয়দেবপুর থেকে পার্বতীপুর রুটে একটি ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। একই সঙ্গে পশ্চিমাঞ্চলের ৯টি আন্তঃনগর ট্রেনের বহরে যুক্ত করা হচ্ছে বাড়তি কোচ।এর মধ্যে রয়েছে শোভন ও এসি উভয় শ্রেণির বগি। নীলফামারী রকেট ও সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসব কোচ সংযোজন করা হবে।ঈদের আগে ২৩ মে থেকে ২৭ মে এবং ঈদের পরে ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত এসব অতিরিক্ত কোচ কার্যকর থাকবে। আরও পড়ুন , নির্দলীয় স্থানীয় নির্বাচন ঘিরে বড় সংস্কার, নতুন বিধিমালা চূড়ান্তের পথেযাত্রী চাহিদা অনুযায়ী ট্রেনের সক্ষমতা বাড়াতে ঈদের আগে একটি এবং পরে দুটি করে অতিরিক্ত বগি যুক্ত করা হবে।এ ছাড়া রাজশাহী রুটের বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেসেও বাড়তি কোচ সংযোজন করা হচ্ছে। উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসেও একই সুবিধা থাকবে।রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরনো কোচ মেরামত ও প্রস্তুত করার কাজ চলছে। ঈদ মৌসুমে প্রায় ১২৭টি কোচ যুক্ত করা হচ্ছে বিভিন্ন রুটে।রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের চাপ বিবেচনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়।আরও পড়ুন , আগামীকাল ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদুল আজহায় পশ্চিমাঞ্চল রেলওয়েতে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ যুক্ত