রংপুর রেলস্টেশন এলাকায় শনিবার সকালে ঘটে যায় একটি ট্রেন দুর্ঘটনা। বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বুড়িমারী এলআর এক্সপ্রেস স্টেশন এলাকায় প্রবেশের সময় ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।ঘটনার পর রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ওই রুটের রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, স্টেশনের ৩ নম্বর লাইনের পয়েন্ট অতিক্রম করার পর ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। একই সঙ্গে পেছনের একটি বগির কয়েকটি চাকাও লাইন থেকে পড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা দাবি করেন,
আরও পড়ুন, বিয়ের আনন্দ পরিণত হলো সংঘর্ষে, খাবার পরিবেশন নিয়ে হাতাহাতি আহত ৩
৩ নম্বর লাইনে দীর্ঘদিন সংস্কার হয়নি এবং পাথরের ঘাটতির কারণে লাইনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি সরিয়ে ফেলে। পরে ট্রেনটি অন্য লাইনে স্থানান্তর করা হলে প্রায় দেড় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।স্টেশন সুপারিনটেনডেন্ট বলেন, দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে রংপুর স্টেশনে ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই।রেললাইনের অবকাঠামোগত অবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে স্থানীয়দের অভিযোগ নতুন করে সামনে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিষয় : দুর্ঘটনা স্পেশাল ট্রেন ইঞ্জিন ও বগি

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন